
বিসমিল্লাহির রহমানির রাহিম
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের নারী শিক্ষা প্রসারে এক অনন্য নাম। একটি শিক্ষিত জাতি গঠনে নারীর ভূমিকা অপরিসীম, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘকাল ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের মূল উদ্দেশ্য কেবল পাঠ্যপুস্তকীয় শিক্ষা প্রদান নয়, বরং সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা। আমরা বিশ্বাস করি, আজকের এই বালিকারাই আগামী দিনের শিক্ষিত মা এবং দক্ষ নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে।
ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে আমরা আমাদের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে গড়ে তুলতে বদ্ধপরিকর। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে এবং আধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে আমরা একটি আনন্দঘন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করছি।
প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রায় পরিচালনা পর্ষদ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা আমাদের পথচলাকে আরও সুদৃঢ় করবে বলে আমার বিশ্বাস। আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে,
(আবু সাইদ মোঃ মনোয়ারুল ইসলাম)
প্রধান শিক্ষক
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
সোনাতলা, বগুড়া।
Total Visitors:
Current Users: