মেনু নির্বাচন করুন

সভাপতি




সভাপতির বাণী

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর নারী শিক্ষা হলো সেই মেরুদণ্ডের মূল ভিত্তি। একটি সমাজ কতটা উন্নত, তা নির্ভর করে সেই সমাজের নারীরা কতটা শিক্ষিত ও সচেতন তার ওপর। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এই জনপদে নারী শিক্ষার প্রসারে এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য কেবল একঝাঁক জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী তৈরি করা নয়, বরং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, আত্মপ্রত্যয়ী এবং দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তোলা। আমরা চাই আমাদের ছাত্রীরা বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতি—সব ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক।

ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের একদল নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী ছাত্রীদের মেধা বিকাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অভিভাবকবৃন্দের সচেতনতা এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা আমাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করেছে। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট।

আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তার গৌরব অক্ষুণ্ণ রাখবে। আমি বিদ্যালয়ের সকল ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

শুভেচ্ছান্তে,

(স্বীকৃতি প্রামাণিক) সভাপতি, ম্যানেজিং কমিটি সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সোনাতলা, বগুড়া।